গাজীপুরে সাইকেল কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ১২:১২ পিএম, ২০ জুলাই ২০১৬

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে বাইসাইকেল তৈরির একটি কারখানাসহ দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং এই জরিমানা আদায় করে।

পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের সাইকেল তৈরির একটি কারখানাসহ দুইটি কারাখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন।

শুনানি শেষে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ইউনীগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ ২৪ হাজার টাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশেনের বাদেকলমেশ্বর এলাকার জেনারেটর সার্ভিসিংয়ের কারখানা এবিবি লিমিটেডকে চার হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেন।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।