টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৩ জুলাই ২০১৬

টেকনাফে এলজি, কার্তুজ ও ধারালো অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত জাকারিয়া ওরফ রহিম উল্লাহকে (৩৫) আটক করেছে পুলিশ।

তিনি হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ১৬/৫ নং রুমের ৬৩০২৩ নং এমআরসি ধারী ও মৃত হাবিবুর রহমানের ছেলে।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি আব্দুল মজিদ জানান, শনিবার ভোরে থানা পুলিশের এসআই সুবীর পালের নেতৃত্বে একদল পুলিশ অস্ত্রসহ তাকে হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকে অভিযান চালিয়ে আটক করে। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, একটি কার্তুজ, লম্বা কিরিচ ও একটি রাম দাসহ জব্দ করা হয়।
 
উদ্ধার এলজি, কার্তুজ ও অস্ত্রসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওসি জানান, আটক চিহ্নিত রোহিঙ্গা ডাকাত জাকারিয়ার বিরুদ্ধে থানায় এর আগেও ডাকাতি মামলা রয়েছে। সে কয়েকদিন আগে জেল থেকে বের হয়ে আবারো অপরাধে লিপ্ত হয়ে পড়ে।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।