শীতলক্ষ্যায় পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৩ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানিতে পড়ে জুয়েল রানা ওরফে জুলু (২৮) নাকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকায় শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল নাটোর জেলার সিংড়া থানার শেরকুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় জানায়, কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের পাশেই শ্রমিকদের জন্য নির্মিত একটি টিনসেট ঘরে বসবাস করতো জুয়েল রানা ওরফে জুলু। পানিতে জুলুর মরদেহ দেখে সহযোগীরা পুলিশে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।