বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলায় গাজীপুর গ্রামের গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে।

নিহতরা হরেন- শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের সোহেল রানা (৩৫) ও তার ছেলে স্থানীয় গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মারুফ (৯)। নিহত সোহেল রানা স্থানীয় হেকমত আলীর ছেলে।

গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান ও শ্রীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান জানান, দুপুরে গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা মাঠে ক্রিকেট খেলছিল।

একপর্যায়ে ক্রিকেট বলটি স্কুলের টিনের চালে পড়ে। বল আনতে গিয়ে মারুফ চালের উপর ওঠে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে টিনের চালে পড়ে যায়।

খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে তার বাবা সোহেল রানা চালের উপর উঠলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তারা দুজনেই ঘটনাস্থলে তারা মারা যান। বৈদ্যুতিক ক্যাবলে ছিদ্র হয়ে তা বিদ্যালয়ের টিনের সঙ্গে লেগে টিন বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।