না.গঞ্জে সাড়ে ৩ কোটি টাকার মাদক ধ্বংস
নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গত চার মাসে বিভিন্ন মামলায় জব্দ করা তিন কোটি ২৬ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।
রোববার দুপুরে আদালত চত্বরে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে, ৫ হাজার ৬শ ৪৮ বোতল ফেনসিডিল, ৫ হাজার ১শ ৮২ ক্যান বিয়ার, ১শ ৮২ লিটার চোলাই মদ, ৯ বোতল বিদেশি মদ, ৯৪ কেজি গাঁজা, ১লাখ ২৮ হাজার ৮শ ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধ্বংস করা মাদকের মূল্য ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ১৭৫ টাকা।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ প্রমুখ মাদক ধংসের সময়ে উপস্থিত ছিলেন।
মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস