গাজীপুরে বেলমন্ড ফেব্রিক্সকে লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৫ জুলাই ২০১৬

গাজীপুর মহানগরীর ভোগড়াবাসনে বেলমন্ড ফেব্রিক্স লিমিটেড নামক এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ জরিমানা করেন।  

র‌্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেলমন্ড ফেব্রিক্স লিমিটেডে অভিযান চালায় র‌্যাব। পরে বিএসটিআই ছাড়পত্রবিহীন ও মানচিহ্ন ব্যবহার ব্যতিত পলিস্টার ব্যান্ডিং, শুটিং এবং পলিস্টার, কটন শাটিং বিক্রয় ও বিতরণ করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে।

বিএসটিআইয়ের পরিদর্শক মো. শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
                        
মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।