গাজীপুরে ৫ কারখানাকে ১৯ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৫ জুলাই ২০১৬

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের ৫ কারখানকে ১৯ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যন্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার এ জরিমানা করেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রমান জানান, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে তরলবর্জ্য সরাসরি জলাশয় ও উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ ও প্রতিবেশির ক্ষতি করায় গাজীপুরের ডোরিন ওয়াশিং প্লান্টকে ১৪ লাখ ৫৪ হাজার, নিউ মেঘনা টেক্সটাইলকে ৮ লাখ ৮৪ হাজার, মেঘনা এলয়টেককে ২ লাখ ৪১ হাজার, রিম ডাইংকে ২ লাখ ২৫ হাজার ও মাসকো পিকাসোকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।