টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৮ জুলাই ২০১৬

কক্সবাজারের চকরিয়ায় টমটমের ধাক্কায় মেহেদী হাসান (১১) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এবিসি আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিএমচর ইউনিয়নের ছড়াপাড়া স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত মেহেদী বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছৈইনাম্মা ঘোনার চড়াপাড়া গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে ও ঢেমুশিয়া ইউনিয়নের মোহছেনিয়া দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে মেহেদী ছুটি শেষে মাদরাসা থেকে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী টমটম তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর টমটম চালক পালিয়ে যায়।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।