কুমিল্লা সীমান্তে কঙ্গোর নাগরিক আটক


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৭ আগস্ট ২০১৬

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাডিলা সিডমিন নামে কঙ্গোর এক নাগরিককে আটক করেছে বিজিবি।  রোববার দুপুরে কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিবির বাজার কোম্পানির গোলাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কঙ্গোর নাগরিক বাডিলা সিডমিন কুমিল্লা সীমান্তের গোলাবাড়ি এলাকার পিলার ২০৮২/৭-এস থেকে আনুমানিক ৫০ গজের মধ্য দিয়ে প্রবেশকালে বিজিবি তাকে আটক করে।

কুমিল্লাস্থ ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, আটক ওই ব্যক্তি কঙ্গোর নাগরিক। তার বাবার নাম বাদিলা ফ্র্যাংক, পাসপোর্ট নং- অ ০৪৬৩৪৫৪। অবৈধভাবে ভিসা ব্যতীত বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করার পর দুপুর পৌনে ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।