টুঙ্গিপাড়া শিবিরের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ওরফে ঠান্ডা শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদি বই ও জামায়াত-শিবিরের রিপোর্ট বই উদ্ধার করা হয়।
রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নেরর পাকুরতিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নেরর পাকুরতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামান ওরফে ঠান্ডা শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর