মহেশখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মোহাম্মদ কাউসার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কালারমারছড়ার মাইজপাড়া এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। নিহত কাউসার ওই এলাকার আবু সিদ্দিকের ছেলে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সচিব রশিদ আহমদ জানান, গরুর জন্য সকালে পাহাড়ে ঘাস কাটতে গিয়ে যায় কাউসার। এসময় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসে কাউসারের মৃত্যু হয়। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস