বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ আগস্ট ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সংকেত উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ জেলে মোহাম্মদ সাঈদের (২৬)  উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উখিয়ার ইনানী সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে তাকে শামলাপুর আছাবনিয়া গ্রামে দাফন করা হয়।

উপকূলীয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গৌতম রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঈদ টেকনাফ শামলাপুরের আজিম উল­াহ ফকিরের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নের আছারবনিয়া গ্রামের মাহমুদুল হাসানের মালিকানাধীন ফিশিং নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায় মাঝি-মাল­ারা। মাছ শিকারের এক পর্যায়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন জেলে সাঈদ। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।