চকরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০২:৪৭ এএম, ১২ আগস্ট ২০১৬

চকরিয়ায় বজ্রপাতে আবু তাহের (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বিএম চর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খন্দনীঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই ইউনিয়নের ছনুম্মারঘোনা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও বিএমচরস্থ মাতামুহুরী আইডিয়াল স্কুল কমিটির সদস্য নুরুল আমিনের বাবা।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের তার জমিতে শস্যের পরিচর্যা করতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জমিতেই তার মৃত্যু হয়।
 
এদিকে মাতামুহুরী আইডিয়াল স্কুল কমিটির সদস্য নুরুল আমিনের বাবার মৃত্যুতে স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকরা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।