টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় শোক দিবসে উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি ছোট বোন শেখ রেহানা ও নাতি সায়মা ওয়াজেদ পুতুলের ছেলে জারিফকে সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে চলে যান।
পরে মন্ত্রিপরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠন পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য কাজি আকরাম উদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজি জাফরুল্লাহ, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শেখ হেলাল উদ্দিন, শেখ কবির হোসেন, খ ম জাহাঙ্গীর, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন, আব্দুর রহমান, বিএম মোজাম্মেল হক।
আরো ছিলেন হাবিবুর রহমান সিরাজ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, খায়রুজ্জামান লিটন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কামরুন্নাহার লাইলী, মুন্নুজান সুফিয়ান, উম্মে রাজিয়া কাজল, রোকসানা ইয়াসমিন ছুটি, শেখ ফজলে ফাইম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
অন্যান্যের মধ্যে শেখ সালাহউদ্দিন জুয়েল, প্রধানমন্ত্রীর জামাতা খোন্দকার মাশরুর হোসেন, কেন্দ্রীয় নেতা এসএম কামাল, আইজিপি শহিদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বশেমুরবিপ্রবির ভিসি খন্দকার নাসির উদ্দিন, জেলা প্রসাশক খলিলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সেকেন্দার আলী মোল্লা, বিমল বিশ্বাস, যুবলীগ নেতা মাহবুবুর রহমান হিরনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা জজশিপ ও জেলা ম্যাজিস্ট্রেটি এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বেলা সাড়ে ১১টায় সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুসহ ৭৫’র নিহতদের জন্য দোয়া করেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের সময় বিমান বাহিনীর একটি হেলিকাপ্টারযোগে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া এসে পৌঁছান। পরে দুপুর ১২টা ২০ মিনিটের সময় তিনি তার সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে আবার টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
হুমায়ূন কবীর/এসএস/এমএস