মুকসুদপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৬ আগস্ট ২০১৬

গোপালগঞ্জের মুকসুদপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই জাহিদ শেখের (৩৫) মৃত্যু হয়েছে। এঘটনায় বড় ভাই ওমর আলী শেখকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার পাঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ওমর আলী শেখের স্ত্রীকে গালিগালাজ করেন জাহিদ শেখ। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই ওমর আলী শেখ লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় ওমর আলী শেখকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হুমায়ূন কবীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।