প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৭ আগস্ট ২০১৬

জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় সাতজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

বুধবার সকালে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।