ট্রপিক্যাল নিটেক্স কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশিত: ০২:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে গঠিত ওই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব শ্রম অধিদফতরের কারখানা পরিদর্শক মো. ফরিদ উদ্দিন, শিল্প পুলিশের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি ও দুর্ঘটনাকবলিত কারখানার একজন প্রতিনিধি।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে কারখানার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানোয়ার হোসেন ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।