দুর্নীতি মামলায় সাবেক রাজস্ব কর্মকর্তা গ্রেফতার
গোপালগঞ্জে দুর্নীতি মামলায় রমেশ চন্দ্র পাল নামে অবসরপ্রাপ্ত এক রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে দুদুক ফরিদপুরের উপ-পরিচালকের কার্যালয়ে গিয়ে মামলার তদবির করতে গেলে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রমেশ চন্দ্র পালের বাড়ি মাদারীপুর জেলায়।
দুদক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালের ২৪ আগস্ট ভুয়া ভূমি মালিক সাজিয়ে ক্ষতিপূরণ বাবদ তার নামে দুই কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকার চেক প্রদান করা দেখিয়ে তা আত্মসাৎ করা হয়।
এ অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ (এলএও) ২১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলী আকবর বাদী হয়ে একটি দুর্নীতি মামলা দায়ের করেন।
ওই মামলার দুই নম্বর আসাসি হলেন রমেশ চন্দ্র পাল। মামলার প্রধান আসামি এলএও শাহরিয়ার মতিনসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।
এস এম হুমায়ূন কবীর/এএম/এবিএস