রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯


প্রকাশিত: ০৪:৩০ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

রংপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

রংপুর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের ১০ জন কর্মী রয়েছে।

তাদের বিরুদ্ধে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেফতার বাকি ৩৯ জনের বিরুদ্ধে মাদক সেবন-বিক্রি, ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।