যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় যুবলীগ কর্মীকে হত্যার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা হারুন অর রশীদ। এ ঘটনায় বিকেলে আবদুল ওয়াদুদ ও রফিকুল ইসলাম নাম দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিউল্লার সঙ্গে শিবপুর গ্রামের জলিল ও তার শ্যালক মোরশেদের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার রাতে সফিউল্লার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় সদর দক্ষিণ উপজেলার ছনগাঁও গ্রামের রফিকুল ইসলাম (৩৬) ও বরুড়া উপজেলার আকুসার গ্রামের আবদুল ওয়াদুদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।