এমপি আমানুর কাশিমপুর কারাগারে


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে  সংসদ সদস্য আমানুরকে এ কারাগারে আনা হয়।

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান রোববার সকালে টাঙ্গাইল আদালতে হাজিরা দেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার বিকেলে তাকে টাঙ্গাইল কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়।

আমিনুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।