আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় আগুন
শিল্পাঞ্চল আশুলিয়ার মোজারমিল এলাকায় সুপ্রিম টেক্সটাইল নামে একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে কারখানাটিতে আগুন।
আগুনের খবর পেয়ে ইপিজেড, কালিয়াকৈর, ধামরাই ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানতে চাইলে কারখানটির ব্যবস্থাপক আলতাফ হোসেন হাওলাদার বলেন, বিকেল পাঁচটার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে দমকল বাহিনীকে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে জানতে চাইলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
এমএএস/আরআই