কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৯টি দোকান গুঁড়িয়ে দেয়া হয়।

সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের কিছু জমি দীর্ঘদিন ধরে দখল করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে তাদের ওই জমি ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হলেও তারা স্থাপনা সরায়নি।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি)  মো. সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ৯টি ব্যাবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেন।

কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।