মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন শুরু বৃহস্পতিবার


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে ১ম ও ২য় মেধা তালিকায় /১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে, ২য়/৩য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ওই প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করেছে, সে সকল শিক্ষার্থী তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।