সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পিকআপ চালকের মৃত্যু


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০১ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির হোসেন (২০) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে শিমরাইল ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।

মো. মনির হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার ফতেবাপুর এলাকার মো. শফিউল্ল্যাহর ছেলে।

এদিকে, বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে অন্যান্য ট্রাক শ্রমিকরা বিদ্যুতের একটি গাড়ি এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান নিহত ওই চালকের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা শান্ত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জানান, পিকআপ ভ্যানটি পার্কিং করার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে লেগে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেন চিশতী সিপলু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।