ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির কমিটি গঠন


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০১ অক্টোবর ২০১৬

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সম্মেলন ও নির্বাচন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ।

সম্মেলনে সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৬-২০১৭ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ সভাপতি এবং গাজীপুরের পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ, পিপিএম (বার) মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেছুর রহমান (বার), প্রধানমন্ত্রীর কার্যালয় পিএস-১ সাজ্জাদুল হাসান, কো-অর্ডিনেটর (আইজিপি পদমর্যাদায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ঢাকা) মো. মাহফিজুর রহমান বাবুল ও মুহা. আবদুল হান্নান খানসহ ১১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার এম বদিউজ্জামান এবং নির্বাচন কমিশনার মো. হুমায়ুন খালিদ ও মো. নজরুল ইসলাম খান।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।