শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৩ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রামট্রাক, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গীলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ২৭ ও ৩০ বছর। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দুপুর আড়াই দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রঙ্গীলাবাজার এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীতগামী একটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরো তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই জন কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার (সহকারী) বলে ধারণা করে হচ্ছে বলেও তিনি জানান।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।