না.গঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় দুইটি অনুমোদহীন প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন এ জরিমানা করেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন জানান, শহরের নলুয়াপাড়া এলাকায় মেসার্স জামাল সোপ ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ডিটারজেন্ট পাউডার ও ইবনে সিনা ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কলম উৎপাদন এবং ওই সকল পণ্য বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুইটিকে এক লাখ ৮০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।

শাহাদত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।