বিকেলে উচ্ছেদ সন্ধ্যায় দখল


প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পরেই আবার দখলে চলে গেছে ফুটপাত। বৃহস্পতিবার বিকেলে নাসিকের উচ্ছেদকারী দল ঝটিকা অভিযান চালালেও সন্ধ্যার পরেই আবার বসতে শুরু করে ফুটপাতের হকাররা।

নাসিকের উচ্ছেদকারী দল প্রায়ই ঝটিকা অভিযান চালালেও প্রতিবারই দেখা যায় এ হেন চিত্র। তবে বৃহস্পতিবার অভিযানটি ঝটিকা হলেও উচ্ছেদকারী দলের সঙ্গে পুলিশ ও বিদ্যুৎ অফিসের একটি দলও ছিল। যারা ফুটপাতের দোকানিদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদকারী দলের সঙ্গে পুলিশের একটি টিম ও ডিপিডিসির (বিদ্যুৎ) একটি টিমও উপস্থিত ছিল।

পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন জানান, চাষাঢ়ার সুগন্ধা বেকারির সামনে থেকে অভিযানটি শুরু শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় অবৈধ হকারদের সামগ্রী জব্দ করা হয় ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শাহাদত হোসেন আকাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।