কুমিল্লায় পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১১ অক্টোবর ২০১৬

কুমিল্লায় পুকুর থেকে আক্তারুজ্জামান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জেলার বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আক্তারুজ্জামান ওই উপজেলার শিলমুড়ী ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজম উদ্দিন মাহমুদ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন মজুমদার জানান, নিহত আক্তারুজ্জামান (৩২) স্থানীয় বাজারে বইয়ের ব্যবসা করতেন।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজম উদ্দিন মাহমুদ জানান, আক্তারুজ্জামানের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।

সোমবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।