রূপগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত


প্রকাশিত: ০৪:০৭ এএম, ১২ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় নিলুফা আক্তার নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকার ঘটে এ ঘটনা।

নিহত নিলুফা আক্তার বরপা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি স্থানীয় হাজ্বী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর আব্দুল আলীম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।