ফতুল্লায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আয়নাল হককে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার তক্কার মাঠের বড় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আয়নাল হক তক্কার মাঠ এলাকার মৃত হোসেন সরদারের ছেলে। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আয়নাল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।