প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় যুবকের আত্মহত্যা


প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় টুটুল (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ১২টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার জাপানির বাড়ির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত টুটুল ওই এলাকার মৃত মো. সালামের ছেলে। এ ঘটনায় ফতুল্লার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্থানীয় জনৈক এক ব্যক্তির মেয়ের সঙ্গে টুটুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় শুক্রবার অভিমান করে ইঁদুর মারার বিষ পান করেন টুটুল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাত হোসেন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।