ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ প্রজন্মলীগ নেতা আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ প্রজন্ম লীগের সহসভাপতি পলাশকে (৩২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নন্দলালপুর এলাকা থেকে আটক করে বুধবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেন।
পলাশ দেলপাড়া কলেজ রোড এলাকার আবুল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ জানান, মাদকসহ সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী পলাশকে আটক করতে গেলে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পলাশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি পদ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।
শাহাদাত হোসেন/এসএস/এমএস