সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২


প্রকাশিত: ১১:৫০ এএম, ২১ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাস টেম্পু সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর ললাটি এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী বেদেনা আক্তার (৬৫) ও একই এলাকার মজিবুর মিয়া (৪৫)।

ওই ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, মুজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম (৪২), মেয়ে মিনারা বেগম (২০), নাতনি তাসমিয়া (২), তাসমিয়ার বাবা দিলু মিয়া (২৮), ফরিদা বেগম (৩৫), ছেলে নিলয় (৮), দাদি অনি বেগম (৫০), আমজাদ হোসেন (৪০) ও আল মামুন (১৮)।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শরিফুল আলম জানান, গাজীপুর-মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহি টেম্পু সোনারগাঁয়ের সাদিপুর তালতলা যাচ্ছিল।

এসময় উপজেলার ললাটি এলাকায় টেম্পুটিকে পেছন দিক থেকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়।

ওসি আরো জানান, দুর্ঘটনায় আহত বেদেনা বেগম নামের একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মজিবুর রহমান নামের অপর একজন মারা গেছেন।

শাহাদাত/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।