না.গঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ১২৬৮


প্রকাশিত: ০১:১৭ পিএম, ০১ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিল ১ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ১ হাজার ৩৬ জন ও জেডিসি পরীক্ষায় ২৩২ জন। তবে মঙ্গলবার প্রথম দিনে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি।

জেলায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ৭৪ জন। মঙ্গলবার প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় বসে শিক্ষার্থীরা।

সকাল ১০টায় জেলা প্রশাসক রাব্বী মিয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

অন্যদিকে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে দুর্ভোগে পোহাতে হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকেরা।

তারা জানান, সকাল ৯টা থেকে শুরু হয় যানজট। শহরের ২নং রেল গেইট এলাকায় যানজটের কারণে অনেকই ঘর থেকে প্রায় ১ঘণ্টা সময় হাতে নিয়ে বের হতে হয়েছে। তারপরও তারা যানজটের ভোগান্তি থেকে রেহাই পাননি। পরীক্ষা চলাকালীন সময়ে যানজটমুক্ত রাখার জন্য দাবি জানিয়েছেন তারা।

মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।