যশোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু
যশোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
খুলনা অঞ্চলের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার জামাল হোসেন, জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা।
সহকারী কর কমিশনার অসিম চন্দ্র জানিয়েছেন, ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি চাকরিজীবী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, ব্যবসায়ীদের কর প্রদানে উৎসাহিত করতে আলাদা বুথ স্থাপন করা হয়েছে।
মিলন রহমান/এএম/এমএস