নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৯ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মাজেদা রেনু উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের ইয়াজউদ্দিন মিয়ার স্ত্রী।

বুধবার সকালে সোনারগা থানা পুলিশের এসআই গোলাম মোন্তাছির মারুফ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রেনুকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোন্তাছির মারুফ জানান, মাজেদা রেনু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রেনুকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।