ফতুল্লায় সোয়েব হত্যা মামলার চার্জ গঠন


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত সোয়েব হত্যা মামলার চার্জ গঠন গঠন করা হয়েছে। এর মাধ্যমে এই হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। মামলার অভিযুক্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

বুধবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের বিচার সৈয়দ এনায়েত হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় বাদীপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ফাহমিদা আক্তার সিমি।

বাদীপক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার সিমি জানিয়েছেন, আসামিদের উপস্থিতিতেই চার্জ গঠন করেন আদালত। আদেশের কপি পেলে বিস্তারিত বলতে পারবো। এ মামলায় অভিযুক্ত আসামি সংখ্যা ছয়জন।

২০১৪ সালের ২৪ মার্চ এ মামলায় এনেটি আবাসিক প্রকল্পের নৈশপ্রহরী শুক্কুর আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।  

২০১৪ সালের ২১ মার্চ কাশীপুর খিল মার্কেট হোসাইনীনগর এনেটি আবাসিক প্রকল্পের জলাশয় থেকে ব্যবসায়ী সোয়েবের (২২) লাশ উদ্ধার করা হয়। প্রথমে তাকে অজ্ঞাত মরদেহ দেখিয়ে এসআই আবুল বাশার একটি হত্যা মামলা করেন। পরদিন সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহটি নিজের ছেলের বলে শনাক্ত করেন সোয়েবের বাবা মনির হোসেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ওই দিনই টিটু, মিঠু, হৃদয় ও রাব্বী নামে নামের চার যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সোয়েবের বাবা মনির হোসেন বাদী হয়ে গ্রেফতার চারজনসহ ছয়জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাত করে হত্যা মামলা করেন।  

মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।