ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে যুবক নিহত


প্রকাশিত: ০৯:০১ এএম, ১০ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে হৃদয় ওরফে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবু মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তারা ফতুল্লার নাগবাড়ি এলাকায় শিরিনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মাদক ব্যবসার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাবুর সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে বুধবার গভীর রাতে দেওভোগ মেয়র আইভীর বাড়ির পিছনের এলাকায় বাবুকে তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে শহরের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, বাবুর হত্যকারীদের চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। তবে ঘটনার তদন্তের স্বার্থে খুনি মাদক বব্যবসায়ীদের নাম বলা যাচ্ছে না।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।