ট্রেনের ধাক্কায় ইজিবাইকযাত্রী নিহত


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১২ নভেম্বর ২০১৬

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা যাত্রী মনোয়ারা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকালে যশোর-খুলনা রেললাইনের চাউলিয়া গেটে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম সদর উপজেলার বালাডাঙ্গা কাজীপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সৈয়দপুরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসে রূপসা এক্সপ্রেস। ট্রেনটি সকাল ১০টার দিকে যশোর সদরের চাউলিয়া এলাকায় পৌঁছায়। এসময় চাউলিয়া গেট দিয়ে একটি ইজিবাইক ট্রেনলাইন পার হচ্ছিল। তখন ট্রেনটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন মনোয়ারা। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই অসীম।

মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।