সাতক্ষীরা সীমান্তে বিজিবি`র হাতে ২৯ বাংলাদেশি আটক
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) সদস্যরা।
সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলায় বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপি’র কমান্ডার সুবেদার ওসমান গনি।
এসআরজে