সিদ্ধিরগঞ্জে আইভীর গণসংযোগ


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বুধবার নগরীর ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সকাল ৯টায় তিনি সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করেন।

পরে কদমতলী গ্যাস ফিল্ড, পানির ট্যাঙ্কি, কলেজ রোড, দক্ষিণ মিজমিজি, কদমতলী পশ্চিম পাড়া, দক্ষিণ কদমতলী হলি চাইল্ড মডেল স্কুল, আদমজীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান আইভী।
 
আইভী বলেন, ইতিমধ্যে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মূল রাস্তা, মূল ড্রেন, বিশুদ্ধ পানি, নারী উন্নয়নের অনেক কাজ করা শেষ হয়ে গেছে। তবে অলিগলির ভেতরের ছোট ছোট রাস্তাগুলো বাকি আছে। যেহেতু এটি স্থানীয় সরকার সেহেতু কাজ এত দ্রুত শেষ করা সম্ভবও না। তাই অসমাপ্ত কাজগুলো শেষ করার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠ, সুবজ বনায়ন, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি  জানান, নৌকা প্রতীক দেয়ার পর থেকেই আওয়ামী লীগের সকল নেতাকর্মী আমার পাশে আছে। আর প্রতীক বরাদ্দের পর তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।

rhaman

আইভি বলেন, দলের নেতাকর্মীরা আমার পাশে নেই এটা ঠিক নয়। সবাই আমার পাশে আছে। যার আসতে পারছে না তাদের নির্বাচনী আচরণবিধি রয়েছে। আমি নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন করতে চাই না।

আইভী ভুল নৌকায় পা দিয়েছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইভী বলেন, ভুল নৌকা না শুদ্ধ নৌকা সেটা ২২ তারিখ জনগণের ভোটে প্রমাণিত হবে। এর আগে কেউ কিছু বলতে পারবে না। আর এ নৌকাই আখেরাতে সবাইকে পার করবে।

rhaman

তিনি বলেন, এ নৌকা শুধু শেখ হাসিনার না জনগণের প্রতীক। উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধুর নৌকা। যে নৌকার মাধ্যমে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে।

এসময় আইভীর সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মো. মজিবুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইয়াছিন মিয়া, বিপ্লব, বাবুলসহ এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ ও তরুণরা উপস্থিত ছিলেন।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।