সিদ্ধিরগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাদের গণসংযোগ


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৬

সিদ্ধিরগঞ্জে গণসংযোগ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতারা। বৃহস্পতিবার তারা দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা এলাকার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় তারা এ গণসংযোগ করেন। পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান করেন ভোটারদের।

এর আগে সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওযামী লীগের কার্যালয়ে এক নির্বাচনীয় সভা করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউসার, সহ-সভাপতি নির্মল সেনগুহ, কেন্দ্রীয় নেতা আব্দুল আলীম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু ও ডা. শহিদুল্লাহ প্রমুখ।    

হোসেন চিশতী সিপলু/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।