শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন : সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আইভীর পক্ষে মাঠ নামতে নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
শনিবার নারায়ণগঞ্জ শহরে গণসংযোগকালে সাখাওয়াত হোসেন এমন অভিযোগ করেন। তিনি আরও বলেন, এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে বিএনপির প্রার্থী কোনো অভিযোগ করেননি। তিনি অভিযোগ করলে তার জবাব দিতে পারবো।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি