স্নাতক ভর্তির আবেদন শুরু ২০ ডিসেম্বর


প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ২০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।