না.গঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী রাজিব গ্রেফতার


প্রকাশিত: ১০:২১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী রাজিব হাসানকে (২৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে শহরের খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার সন্ত্রাসী রাজিব হাসান সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত জামান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে ধারাবাহিক অভিযানে সোমবার গভীর রাতে শহরের খানপুর বরফকল মাঠে পাশে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে টহল দেয়ার সময় রাজিব হাসানকে সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।