নিজেই নৌকার স্লোগান ধরলেন আইভী


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬

মহান বিজয় দিবসের দিনে এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নিজেই নৌকার স্লোগান ধরেছেন।

তিনি নৌকার স্লোগান ধরায় নেতাকর্মীসহ সমর্থকদের মাঝে বাড়তি উল্লাস সৃষ্টি হয়েছে। আইভী নিজেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও নৌকার স্লোগান দেয়ায় উৎসবের মুখরিত হয়ে উঠে গণসংযোগ।    

শুক্রবার বিকেলে শীতলক্ষ্যার পূর্বপাড়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে আইভীকে স্লোগান দিতে দেখা যায়।

এসময় আইভী বলেন, বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ও নারায়ণগঞ্জবাসীকে নৌকা উপহার দিয়েছেন। আজ ১৬ ডিসেম্বর বিজয়ের দিন। আমি আশা করি আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের জনগণ নৌকাকে জয়ী করে গণরায় দিবে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি আস্থা রাখতে চাই। আমি বিগত দিনে যে উন্নয়ন করেছি, সে উন্নয়নের কারণেই প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। নারায়ণগঞ্জবাসী উন্নয়নের জন্যই এবার নৌকাকে জয়ী করবেন।
 
আইভীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, ব্যবসায়ী নেতা আবদুর রাশেদ রাশু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ফয়সাল আহমেদ সাগর উপস্থিত ছিলেন।

শাহাদত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।