গাজীপুরে দুই আ.লীগ নেতাকে অব্যাহতি


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার ৩নম্বর ওয়ার্ডে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম কবির ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পত্র দিয়েছেন।

তারা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন সরকার ও বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আ.ফ.আ. হা জেহাদী মোজাদ্দেদী ওরফে আ. হাদি।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসন নির্বাচনে ৩নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় কালিয়াকৈর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজি ওরফে রাজিবকে। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ওই দুইজন একই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। যার কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।