গাসিকের ৩৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনির হোসেন জয়ী


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৩৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মো. মনির হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলমগীর হোসেন মাস্টার ঠেলাগাড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩৭৩টি ভোট। বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর সানাউর রহমান মৃত্যুর পর ওয়ার্ডটি শূন্য হওয়ায় বুধবার এ আসনের উপ-নির্বচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।

তারা হলেন, মো. ইকবাল হোসেন মোল্লা (করাত) মো. মনির হোসেন (ঘুড়ি) ও মো. আলমগীর হোসেন মাস্টার (ঠেলাগাড়ি)। ওই ওয়ার্ডে মোট ভোটার ছিল ১৭ হাজার ৪৬০ জন। এর মধ্যে ৮ হাজার ৯১৪ জন পুরুষ এবং ৮ হাজার ৫৪৬ জন মহিলা।

পাঁচটি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৫৮৮ জন ভোটার ভোট দেন।

উল্লেখ্য, কাউন্সিলর সানাউর রহমান (৬৫) চলতি বছরের ২ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।